Wednesday, April 4, 2012

ক্ষুব্ধ ম্যারাডোনা


প্রতিদিন ২৪ ডেস্ক

ঝামেলা পিছু ছাড়ে না আর্জেন্টিনার সাবেক কোচ ডিয়েগো ম্যারাডোনার। দুবাইয়ের আল ওয়াসলের কোচ  ম্যারাডোনা আবার জড়িয়েছেন ঝামেলায়। খেলায় সুবিধা করতে পারছে না তার অধীনে থাকা দলটি। ২-০ গোলে হেরেছে আল শাহবাবের কাছে। এমন পরিস্থিতিতে ক্ষুব্ধ
ম্যারাডোনা কাপুরুষ বলে অভিহিত করেছেন প্রতিপক্ষের সমর্থকদের।


আল মামজার স্টেডিয়ামে ম্যারাডোনার দলের খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন তার বান্ধবী ভেরোনিকা ওজেদা। এছাড়া ছিলেন ওয়াসল ক্লাব ফুটবলারদের স্ত্রী ও বান্ধবীরা। গালফ নিউজ জানায়, যখন ব্রাজিলের ফরোয়ার্ড কিয়েল একটি গোল করে এগিয়ে দেন শাহবাবকে তখনই শুরু হয় দুই দলের সমথর্কদের মধ্যে কথার লড়াই।

এক পর্যায়ে শাহবাবের সমর্থকরা ভেরোনিকাকে লক্ষ্য করেও বাজে মন্তব্য করে। পাশাপাশি ভেরোনিকা ও ওয়াসলের ফুটবলার হুয়ানের বান্ধবী যখন স্টেডিয়াম থেকে বেরিয়ে আসছিলেন তখন তাদের ওপর চড়াও হয় প্রতিপক্ষের সমর্থকরা। অবশ্য পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করায় কোন দুর্ঘটনা ঘটেনি।

দর্শকদের এই কাণ্ড দেখে ডাগআউটে বসে থাকা ম্যারাডোনা তৎক্ষণাৎ ছুটে যান বান্ধবীকে উদ্ধার করতে। যদিও ততক্ষণে পরিস্থিতি সামলে নেয় পুলিশ। এঘটনায় ক্ষুব্ধ ম্যারাডোনা গালফ নিউজকে বলেন, ‘কিছু মানুষ সত্যি কাপুরুষ। তারা শুধু নারীদের ওপর আক্রমণ করতে পারে। সত্যিকারের পুরুষের মুখোমুখি হওয়ার সাহস নেই তাদের।’

No comments:

Post a Comment