Wednesday, April 4, 2012

লিটল মাস্টারকে দেখা যাবে সবুজ গাছের নিচে নাচতে


প্রতিদিন ২৪ ডেস্ক
১এপ্রিলঃ   মাঠে ব্যাটে বলের নান্দনিক দৃশ্যে নয় এবার লিটল মাস্টারকে দেখা যাবে সবুজ গাছের নিচে নাচতে! সম্প্রতি শততম সেঞ্চুরি হাঁকানো এ ব্যাটসম্যান নাকি বলিউডের বিধু বিনোদ চোপড়ার ‘ফেরারি কি সওয়ারি’ ছবিতে অভিনয়ের জন্য প্রস্তুতি সম্পন্ন করেছেন। খবর হিন্দুস্থান টাইমস-এর।


ভারতীয় লেখিকা-সাংবাদিক শোভা দে তার টুইটারে জানিয়েছেন শচীন সম্ভবত একটি বিশেষ চরিত্রে সেখানে অভিনয় করছেন।

শুক্রবার শোভা তার টুইটারে লিখেছেন, ‘শচীনের বলিউডে অভিষেকের এ নতুন ইনিংস এ সবার ভেতর একটি ভিন্ন ভাবমূর্তি কাজ করছে। যদি সত্যি তা ঘটে তবে তার ভক্তরা অবাক হয়ে যাবেন।’

যখন তার কাছে এ বিষয়ে জানতে চাওয়া হয় তিনি জানেয়েছেন, আমি তো বলেছি এটা শুধু এক ধরনের ভাবমূর্তি। বিধু বিনোদ চোপড়া চেষ্টা চালাচ্ছেন শচীনকে একটি বিশেষ চরিত্রে অভিনয় করানোর জন্য। এর চেয়ে বেশি কিছু নয়। শচীন তার দিক থেকে একে বেশ গুরুত্ব সহকারে নিতে পারেন। যদি তা ঘটে তবে সত্যি তা ভালো হবে।’

পরিচালক আনিস বাজমে বলেন, ‘আমি তাকে সিনেমায় দেখতে খুবই আগ্রহী, আমি নিশ্চিত সে ভালো করবে।’ 

তবে সুভাষ ঘাই আবার অতোটা ভরসা রাখতে পারছেন না। তিনি বলেছেন, ‘সুনীল গাভাস্কার এবং অজয় জাদেজা এই দুই ক্রিকেটার এর আগে সিনেমায় অভিনয় করতে নেমেছিলেন কিন্তু ডাব্বা মেরেছেন।’

No comments:

Post a Comment