প্রতিদিন ২৪ ডেস্ক
বার্সেলোনা, ১ এপ্রিল: স্প্যানিশ ‘লা লিগা’য় নিজ নিজ খেলায় জিতেছে বড় দুই ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। ক্রিস্টিয়ানো রোনালদো ও গঞ্জালো হিগুয়েনের জোড়া গোলে ওসাসুনাকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে
রিয়াল। আর বার্সেলোনা ঘরের মাঠে অ্যাথলেটিকো বিলবাওকে হারিয়েছে ২-০ গোলে।
রিয়াল। আর বার্সেলোনা ঘরের মাঠে অ্যাথলেটিকো বিলবাওকে হারিয়েছে ২-০ গোলে।
দুইদল জেতার ফলে পয়েন্ট তালিকায় কোনো পরিবর্তন আসেনি। ছয় পয়েন্ট বেশি নিয়ে একনম্বরে আছে রাজধানীর ক্লাব রিয়াল।
ঘরের মাঠে ভাল ফুটবলই খেলেছে ওসাসুনা। ৫৪ ভাগ বল দখলে রেখেও পাল্টা আক্রমণে গোল খেয়ে বসে তারা। খেলার সাত মিনিটে রোনালদোর ক্রস থেকে দুর্দান্ত এক গোল করে দলকে এগিয়ে দেন ফরাসি স্ট্রাইকার করিম বেনজামা। ৩৭ মিনিটে ৩৭ গজ দুর থেকে গোল করেন রোনালদো। আর ৪০ মিনিটে হিগুয়েন গোল করলে প্রথম হাফেই ৩-০ গোলে এগিয়ে যায় মাদ্রিদ।
দ্বিতীয় হাফের শুরুতেই একটি গোল ফিরিয়ে দিয়ে দলকে খেলায় ফিরিয়ে এনেছিলেন জুয়ান ফ্রান্সিসকো নিনো। ৭০ মিনিটে রোনালদো দলের চতুর্থ আর লিগে নিজের ৩৭তম গোল করেন। ৭৭ মিনিটে লিগে নিজের ২০তম গোল করে ওসাসুনার কফিনে শেষ পেরেক ঠুকেছেন আর্জেন্টাইন হিগুয়েন।
অপর খেলায় ঘরের মাঠ ‘ন্যু ক্যাম্পে’ অ্যাথলেটিকো মাদ্রিদকে হারিয়েছে বার্সেলোনা। নিজের মাঠে আসল ফুটবলটাই খেলেছে বার্সা। বার্সা যে মানের খেলা খেলেছে সেটা স্কোর লাইন দেখে অনুমান করা কঠিন। একের পর এক আক্রমণ করে নাজেহাল করে তোলে বিলবাওকে। খেলায় বার্সা ২১টি শট নিয়েছে গোলে। বিপরীতে বিলবাওয়ের শট ৪টি। তাও আবার শেষ ৭ মিনিটে।
মেসির বাড়ানো বল থেকে ৪০ মিনিটে গোল করেন আন্দ্রেস ইনিয়েস্তা। আর ৫৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন মেসি। লিগে এটি তার ৩৬তম গোল। রোনালদোর চেয়ে একগোল পিছিয়ে আছেন তিনি।
রাতের অন্য খেলায় রিয়াল বেটিস ২-০ গোলে মালাগাকে, রিয়াল জারগোজা ২-১ গোলে স্পোটিং গিজনকে এবং গ্রানাডা ১-০ গোলে রেসিং সান্তাদারকে হারিয়েছে।
No comments:
Post a Comment