Wednesday, April 4, 2012


প্রতিদিন ২৪ ডেস্ক   
১ এপ্রিলঃ খেলার জন্য রোববার কলকাতায় যাচ্ছেন জাতীয় সাকিব আল হাসান। পূনে ওয়ারিয়র্সের ক্যাম্পে যোগ দিতে সোমবার দেশ  ছাড়তে পারেন তামিম ইকবাল। 




কলকাতা নাইটরাইডার্সে সাকিব তার দ্বিতীয় মৌসুমের খেলা খেলতে যাচ্ছেন। আর তামিম প্রথমবারের মতো আইপিএলে খেলার সুযোগ পেয়েছেন। এশিয়া কাপের পারফরমেন্স তাকে আইপিএলে খেলার সুযোগ করে দিয়েছে। রোববার ভিসার জন্য দাঁড়াবেন তামিম। ভিসা পেলেই তিনি ভারতের উদ্দেশে রওয়ানা হবেন। 


নূন্যতম ৫০ হাজার মার্কিন ডলার সম্মানী নির্ধারণ করে এবার আইপিএলের নিলামে তোলা হয়েছিলো তামিমকে। কিন্তু তাকে পেতে কোন দল আগ্রহ দেখায়নি। 

No comments:

Post a Comment