Wednesday, April 4, 2012

চেলসি ৪-২ এবং সিটি ৩-৩


প্রতিদিন ২৪ ডেস্ক 
 ১ এপ্রিল: ম্যানচেস্টার সিটির ঘরের মাঠ ইতিহাদে টানা ২১তম জয়টি পেল না। রবার্তো মানচিনি দল শনিবার সান্ডারল্যান্ডের
সঙ্গে ৩-৩ গোলে ড্র করে। ফলে রেকর্ডটা আর করা হলো না রবার্তো মানচিনির দলের।অপরদিকে চেলসি ৪-২ গোলের ব্যবধানের হারিয়েছে অ্যাষ্টন ভিলাকে।

সিটি যে ম্যাচের পুরো তিনটি পয়েন্টই হারায়নি সেটাই তাদের কপাল। ৮৪ মিনিট পর্যন্ত ১-৩ গোলে পিছিয়ে ছিল তারা।

এরপর মারিও বালোতেল্লি ও আলেকজান্ডার কোলারভের দুই মিনিটের দুই গোলেই সমতায় ফেরায় তাদের।খেলার ৪২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সিটিকে প্রথম এগিয়ে দিয়েছিলেন ইতালির ‘ব্যাড বয়’ মারিও বালোতেল্লি।এরপর ৫৫ মিনিটের মধ্যেই ১-৩গোলে পিছিয়ে পরে তারা। ৮৫ মিনিটে বালোতল্লি নিজের দ্বিতীয় আর ৮৬ মিনিটে কোলারভ গোল করে বাঁচিয়েছেন দলকে। ৩১ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে ম্যানইউর চেয়ে ২ পয়েন্ট পিছিয়ে  পড়লো দলটি। ম্যানইউ’র আবার একটি ম্যাচ হাতে আছে।

অ্যাষ্টন ভিলার বিপক্ষে খেলার নয় মিনিটে গোল করেন ড্যানিয়েল স্টোরিস। ৫১ মিনিটে গোল ব্যবধান দ্বিগুন করেন সার্বিয়ান মিডফিল্ডার বানিস্লাভ ইভানোভিচ। ৭৭ মিনিটে অ্যাষ্টন ভিলার জেমস কলিন্স ও ৮০ মিনিটে এরিখ লিখহাই গোল করে সমতায় ফিরিয়েছিলেন দলকে।

কিন্তু ৮৩ মিনিটে ইভানোভিচ নিজের দ্বিতীয় করে দলকে এগিয়ে দেন। এরপর খেলার ৯০ মিনিটে গোল করে চেলসির জয় নিশ্চিত করেন স্প্যানিশ তারকা ফার্নাডো টোরেস।

শনিবারের খেলা শেষে ৩০ খেলায় ৭৩ পয়েন্ট নিয়ে একনম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড, ৩১ খেলায় ৭১ পয়েন্ট নিয়ে দু’য়ে ম্যানচেস্টার সিটি। তিননম্বর দল আর্সেনালের ৩১ খেলায় পয়েন্ট ৫৮। আর ৩০ খেলায় ৫৫ পয়েন্ট নিয়ে চারে টটেনহ্যাম। পাঁচনম্বর দল চেলসির পয়েন্ট ৫৩।

No comments:

Post a Comment