প্রতিদিন ২৪ ডেস্ক
বর্তমান সময়ের
অন্যতম সেরা ব্যাটসম্যান হিসাবে বিবেচিত ৩৪ বছর বয়সী কুমার সাঙ্গাকারা একজন
শীর্ষস্থানীয় উইকেটকিপারও। ২০০৪ সাল থেকে বর্ষসেরা ক্রিকেটার নির্বাচন শুরু করে
ক্রিকেটের ‘বাইবেল’ নামে পরিচিত উইজডেন।
গত সাত বছরে জোড়া
খেতাব পাওয়া প্রথম ক্রিকেটার হলেন কুমার সাংগাকারা। আন্তর্জাতিক অঙ্গনে ক্রিকেটের
বিভিন্ন ফরম্যাট মিলিয়ে সাঙ্গাকারা করেছেন ২,২৬৭ রান। গত বছর
রানের দিক দিয়ে তার ধারেকাছেও কেউ নেই। টানা তিনটি মৌসুমে টেস্টে এবং ওডিআইতে ১০০০
করে রানের বেশি সংগ্রহ রয়েছে একমাত্র সাঙ্গাকারার।
গত বছরের
বিশ্বকাপে শ্রীলঙ্কার নেতৃত্বও ছিল তার কাছে। বিশ্বকাপের ফাইনালে মুম্বাইয়ে ভারতের
কাছে পরাজয়ের পর নেতৃত্ব ছাড়েন সাঙ্গাকারা।
লর্ডসে তার দেয়া
এমসিসি কাউড্রে স্মারক বক্তৃতা সকলের প্রশংসা অর্জন করে। সেই বক্তৃতায় তিনি
ক্রিকেটকে রাজনৈতিক প্রভাব বলয়ের বাইরে আনার আহ্বান জানান।
ক্যারিয়ারে এ
পর্যন্ত ১০৮টি টেস্ট খেলে নয় হাজারের বেশি রান সংগ্রহ করেছেন সাঙ্গাকারা। ২৮টি
শতরান ছাড়াও তার রানের গড় প্রায় ৫৫। এটিই তাকে টেস্ট অঙ্গনের অন্যতম সেরা
ব্যাটসম্যান হিসাবে প্রতিষ্ঠিত করেছে।
সেরা ক্রিকেটার
হিসাবে পুরস্কার পাওয়া অপর চারজনের মধ্যে রয়েছেন এজবাস্টন টেস্টে ভারতের বিপক্ষে
২৯৪ রান করা ইংলিশ ব্যাটসম্যান অ্যালিস্টার কুক এবং পেস বোলার টিম ব্রেসনান। এখন
পর্যন্ত ব্রেসনান খেলেছেন এমন একটা টেস্টও হারেনি ইংলিশরা।
কাউন্টি ক্রিকেটে
৭৭ বছরের মধ্যে প্রথমবারের মত ল্যাঙ্কাশায়ার ক্লাবকে শিরোপা জয়ে নেতৃত্ব দেয়া
গ্লেন চ্যাপেল এবং উরস্টারশায়ারের হয়ে ৭৩টি প্রথম শ্রেণীর উইকেট দখলের মধ্য দিয়ে
দলকে রেলিগেশনের হাত থেকে রক্ষা করা সিমার অ্যালান রিচার্ডসনও ঠাঁই পেয়েছেন
বর্ষসেরা ক্রিকেটারের তালিকায়।
No comments:
Post a Comment