প্রতিদিন ২৪ ডেস্ক
৪ বলে ৪ রান করে সাকিব বিনয় কুমারকে ছয় মারতে গিয়ে ধরা পড়েছেন লং অফে। বোলিংয়ে ৩ ওভারে ২১ রান দিয়ে তুলেছেন হর্ষল প্যাটেল ও বিনয়ের উইকেট। হর্ষলকে যে বলে বোল্ড করেছেন, তাতে আউট হতে পারতেন অনেক ভালো ব্যাটসম্যানও। মানবিন্দর বিসলা সহজ স্টাম্পিং মিস না করলে উইকেট বাড়ত আরেকটি। একটি সহজ ক্যাচ অবশ্য ছেড়েছেন সাকিব।
ওপেনিংয়ে ফেরা গম্ভীর (৩৯ বলে ৬৪) ক্যালিসকে (২২) নিয়ে এনে দেন বিস্ফোরক সূচনা। তিনে নেমে দারুণ এক ইনিংস খেলেছেন বিসলাও (২৯ বলে ৪৬)। তবে এরপর দুই অঙ্ক ছুঁতে পারেননি আর কেউ। কলকাতা তুলতে পারে ১৬৫। পূজারা (৬) ও গেইলকে (২) ফিরিয়ে বোলিংয়ে দলকে দারুণ শুরু এনে দেন ক্যালিস। পরে ম্যাচসেরা লক্ষ্মীপতি বালাজির (৪/১৮) দুর্দান্ত বোলিং নিশ্চিত করে দেয় সহজ জয়।
পরের ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসকে (১১০/৮) ৮ উইকেটে হারিয়েছে দিল্লি ডেয়ার ডেভিলস (১১১/২
No comments:
Post a Comment