প্রতিদিন ২৪ ডেস্ক
ইতালির
সেরি আ’তে শনিবার
জুভেন্তাস জিতলেও হেরে গেছে বর্তমান চ্যাম্পিয়ন এসি মিলান। সেই সুবাদে
মিলানকে টপকে পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে গেছে জুভেন্তাস। লিগে এখনো
সাত রাউন্ডের খেলা বাকি।
৩১ খেলায় জুভেন্তাসের পয়েন্ট ৬৫। সমান খেলায় মিলানের সংগ্রহ ৬৪।
পালের্মোর মাঠে ৫৬ মিনিটে আন্দ্রেয়া পিরলোর কর্নার থেকে উড়ে আসা বলে হেড করে জুভেন্তাসকে এগিয়ে নেন ডিফেন্ডার লিওনার্দো বোনুচ্চি। ৬৯ মিনিটে দ্বিতীয় গোলটি করে দলের জয় নিশ্চিত করেন ফ্যাবিও কোয়েন্ত্রাও।
ম্যাচ শেষে জুভেন্তাসের কোচ আন্তনিও কোন্তে বলেন, “লিগ শেষ হওয়া পর্যন্ত আমাদের আক্রমণাত্মক থাকতে হবে এবং এই মনযোগ ধরে রাখতে হবে।”
এদিকে তিন দিন আগে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে বার্সেলোনার কাছে হেরে প্রতিযোগিতাটি থেকে বিদায় নেয়ার হাতাশা এখনো কাটিয়ে উঠতে পারেনি এসি মিলান। প্রমাণ লিগে পঞ্চদশ নম্বরে থাকা ফিওরেন্তিনার কাছে নিজেদের মাঠেই হেরে বসা! যদিও জাতান ইব্রাহিমোভিচের পেনাল্টি গোলে শুরুতে এগিয়ে ছিলো মিলানই। ম্যাক্সি লোপেজকে ফিওরেন্তিনার খেলোয়াড়েরা অবৈধভাবে বাধা দেয়ায় ওই পেনাল্টি পায় ইতালি চ্যাম্পিয়নরা। তবে ৪৭ মিনিটে স্তেভান জোভেতিচ ও ৮৯ মিনিটে বদলি খেলোয়াড় আমাউরির গোলে ২-১ এ এগিয়ে যায় ফিওরেন্তিনা। এদিন ভাগ্যও মিলানের সঙ্গে ছিলো না। তাই লোপেজের একটি শট পোস্টে লেগে ফিরে আসে। শেষ পর্যন্ত ম্যাচে হেরে যাওয়ার পাশাপাশি শীর্ষস্থানও হারায় মিলান।
অন্য ম্যাচে ক্যালিয়ারির সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ইন্টার মিলান।

No comments:
Post a Comment