প্রতিদিন ২৪ ডেস্ক
প্রথম ইনিংসে চার উইকেটের
নেয়ার পর দ্বিতীয় ইনিংসে আরো ভয়ঙ্গকর হয়ে উঠেন সোয়ান। শেষ ইনিংসে ১০৬ রানের বিনিময়ে নিয়েছেন ছয়টি উইকেট।
গতকালের ৬ উইকেটে ২১৮ রান নিয়ে
খেলতে নেমে আজ বাকি চার উইকেট হারিয়ে ৬০ রান যোগ করে লংকানরা। ম্যাথুজ ৪৬ রান করে আউট হন।
২৭৮ রান করার পর ৯৪ রানের লিড
পায় শ্রীলংকা। ছোট টার্গেটে খেলতে নেমেও
প্রথম ধাক্কা খায় ইংলিশরা। দ্বিতীয় ইনিংসে দিলশানের করা প্রথম ওভারের শেষ বলে বোল্ড হয়ে যান
অধিনায়ক অ্যান্ডু স্ট্রস। ৩১ রানের মাথায় ৫ রান করে যখন জোনাথন ট্রট আউট হন। তখন দুবাই স্মৃতি মনে পড়ে গিয়েছিল ইংলিশদের। মাস দুয়েক আগে দুবাইতে পাকিস্তানের বিপক্ষে ১৪৫ রানের
টার্গেট তাড়া করতে গিয়ে তারা অলআউট হয়েছিল মাত্র ৭২ রানে।
শেষ পর্যন্ত অবশ্য দুবাই
স্মৃতির পুনরাবৃত্তি ঘটেনি কলম্বোতে। তৃতীয় উইকেট জুটিতে ৬৬ রান তুলে অবিচ্ছিন্ন থাকেন অ্যালিস্টার কুক
ও কেভিন পিটারসেন। একরানের জন্য অর্ধশত পাননি কুক। আর পিটারসেন খেলেছেন টি-২০ ধাঁচের ইনিংস। মাত্র ২৮ বলে ৪২ রান করেন এই মিডলঅর্ডার ব্যাটসম্যান। লংকান বোলারদের মধ্যে দিলশান ও রঙ্গনা হেরাথ ১টি করে
উইকেট নেন।
ম্যাচ সেরার পুরষ্কার পেয়েছেন
কেভিন পিটারসেন। আর দুই টেস্টে টানা দুটি
সেঞ্চুরি করে সিরিজ সেরা হয়েছেন লংকান কাপ্তান মাহেলা জয়বর্ধনে।
No comments:
Post a Comment