দেশে ফেরার খবরটা অবশ্য গতকালই জানিয়েছিলেন যুবরাজ। টুইটারে
তিনি লিখেন, ‘অবশেষে সেই দিনটি এসেছে! আগামীকাল (আজ) দেশে ফিরছি!
তর
সইছে না...বন্ধু ও পরিবারের সবাইকে দেখার জন্য মুখিয়ে আছি...দেখা হবে ইন্ডিয়া!’যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে গত মাসের মাঝামাঝিতে কেমোথেরাপির তৃতীয় পর্যায় শেষ হয় যুবরাজের। হাসপাতাল থেকে ছাড়া পেলেও পুনর্বাসনের জন্য এত দিন লন্ডনে ছিলেন তিনি। দেশে ফিরলেও মাঠে ফেরার জন্য আরও কয়েক মাস অপেক্ষা করতে হবে ৩০ বছর বয়সী যুবরাজকে।
যুবরাজের ফুসফুসে টিউমার ধরা পড়ে গত বছরের অক্টোবরে। প্রথম দিকে বলা হচ্ছিল, সেই টিউমার ক্যানসার নয়। শেষ পর্যন্ত টিউমারকে ম্যালিগন্যান্ট অর্থাত্ ক্যানসার হিসেবে চিহ্নিত করেন চিকিত্সকেরা।
এ বছরের ফেব্রুয়ারিতে যুবরাজের চিকিত্সক যতীন চৌধুরী জানিয়েছিলেন, তাঁর ক্যানসার একেবারে প্রাথমিক পর্যায়ে এবং এটি জীবনঘাতী নয়। মে-জুন মাসেই ক্রিকেট মাঠে ফিরতে পারবেন তিনি।
No comments:
Post a Comment