Sunday, April 8, 2012

মেসির আরেকটি রেকর্ড


প্রতিদিন ২৪ ডেস্ক 
একের পর এক রেকর্ড গড়ছেন বার্সেলোনার ফরোয়ার্ড লিওনেল মেসিশনিবার রাতে রিয়াল জারাগোজার বিপক্ষে জোড়া গোলের মধ্যদিয়ে সবধরণের প্রতিযোগিতায় ৬০বার জালে বল জড়ানোর আরেকটি রেকর্ড গড়েছেন৪০ বছরের মধ্যে ইউরোপের বিভিন্ন
খেলায় দ্বিতীয় ফুটবলার হিসেবে এই কৃতিত্ব দেখিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক 

২৪ বছর বয়সী মেসির আগে আছেন শুধু জার্মানির গার্ড মুলার১৯৭২-৭৩ মৌসুমে মুলার জার্মানির ক্লাব বায়ার্ন মিউনিখের হয়ে করেছিলেন সর্বোচ্চ ৬৭ গোলএটিই ইউরোপিয়ান ফুটবল ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড 

এই ম্যাচের আগে উয়েফা চ্যাম্পিয়ন্সলিগের কোয়ার্টার ফাইনালে আরেকটি রেকর্ড গড়েছেন বার্সা তারকাছুঁয়েছেন চ্যাম্পিয়ন্স লিগের এক মৌসুমে সর্বোচ্চ ১৪ গোলের রেকর্ডএছাড়া চলতি মৌসুমে আরেকটি মাইলফলক অতিক্রম করেছেন আর্জেন্টাই জাদুকরবার্সেলোনার হয়ে সবচেয়ে বেশি জালে বল জাড়ানোর রেকর্ডও নিজের করে নিয়েছেনভেঙ্গে দিয়েছেন চেসার রদ্রিগেজের ২৩২ গোলের রেকর্ডমেসির বর্তমান গোল সংখ্যা ২৪০

ইউরোপের সবধরণের প্রতিযোগিতা মিলে মৌসুম শেষ হওয়ার আগেই মেসির গোলসংখ্যা ৬০এর মধ্যে চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগায় করেছেন ১৪ গোল ও ৩৮ গোলএদিকে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের উইঙ্গার ক্রিশ্চিয়ানো রোনালদোর গোল সংখ্যা ৪৯টিরোনালদোর চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগায় গোল সংখ্যা ৮টি ও ৩৭টি

No comments:

Post a Comment