Wednesday, April 11, 2012

আবার পয়েন্ট তালিকার শীর্ষে মিলান


প্রতিদিন ২৪ ডেস্ক
সিরি তে শিয়েভোকে ১-০ গোলে হারিয়ে আবার পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন এসি মিলান। যদিও দ্বিতীয় স্থানে থাকা জুভেন্টাসের থেকে একম্যাচ বেশি খেলেছে তারা।

ফল: এসি মিলান ১-০ শিয়েভো
আগের ম্যাচে ফিওরেন্তিনার কাছে ২-১ গোলে হারের জন্য জুভেন্টাসের থেকে এক পয়েন্ট কম নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে নেমে যায় এসি মিলান। তবে বুধবার রাতে লাজিওর বিপক্ষে জয় পেলে আবার মিলানকে টপকে শীর্ষস্থান দখল করবে ওল্ড লেডিরা।


ঘরের মাঠে শিয়েভোর বিপক্ষে গোল উদযাপনের জন্য বেশি সময় অপেক্ষা করতে হয়নি মিলান শিবিরকে। ৯ মিনিটে মরিনহোর পাস থেকে একমাত্র গোলটি করেন মিডফিল্ডার সুলে আলী মুনতারি। বাকি সময় গোল করতে পারেনি কোনো পক্ষ।
৩২ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে সবার আগে এসি মিলান। এক ম্যাচ কম খেলে জুভেন্টাসের সংগ্রহ ৬৫। তালিকায় শিয়েভোর অবস্থান নবম।

No comments:

Post a Comment