Wednesday, April 4, 2012

(বিপিএল) ফ্রেঞ্চাইজি দলগুলো খেলোয়াড়দের শতভাগ সম্মানি পরিশোধ করেনি


প্রতিদিন ২৪ ডেস্ক  
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)’র খেলোয়াড়দের সম্মানি পরিশোধের জন্য ফ্রেঞ্চাইজি দলগুলোকে শিগগিরই তাগাদা দেওয়া হবে। বিপিএল গভর্নিং কাউন্সিলের শনিবারের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

একমাসেরও বেশি সময় খেলা শেষ হলেও ফ্রেঞ্চাইজি দলগুলো এখনো তাদের খেলোয়াড়দের শতভাগ সম্মানি পরিশোধকরেনি। যদিও বিপিএল গভর্নিং কাউন্সিল থেকে বিদেশি খেলোয়াড়দের সম্মানির হিসেব জানিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংককে। এবিষয়ে বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান গাজী আশরাফ হোসেন লিপু বাংলানিউজকে বলেন, ‘আমরা দু’এক সপ্তাহের মধ্যে খেলোয়াড়দের সম্মানি পরিশোধের জন্য ফ্রেঞ্চাইজিদের বলবো। এছাড়া গেম অন স্পোর্টস ম্যানেজমেন্ট তাদের কাছে যে টাকা পাবে তাও আদায়ের জন্য আলোচনায় বসবো। যে নামে ফ্রেঞ্চাইজিরা লিমিটেড কোম্পানি করেছে তাদেরকে ওই নামে আনুষ্ঠানিক চুক্তি করতে হবে।’

বিপিএলের প্রথম আসর শেষ হলেও এখনো কোন চুক্তি হয়নি। বিপিএল গভর্নিং কাউন্সিল না গেম অনের সঙ্গে চুক্তি হবে তা নিয়ে জটিলতা থাকায় চুক্তি করা যায়নি বলে কর্মকর্তারা জানান। 

বিসিবিও বিপিএল থেকে প্রথম বছরের চুক্তির পুরো টাকায় পায়নি। ৩০ কোটি ৫০ লাখ টাকা পর্যন্ত পরিশোধ করেছে গেম অন। বাকি আড়াই লাখ টাকা শিগগিরই পাওয়া যাবে বলে জানান লিপু। 

No comments:

Post a Comment