প্রতিদিন ২৪ ডেস্ক
বড়জোর পাঁচ নয়তো ছয় বছর! এই ভবিষ্যদ্বাণীই করেছেন ব্রাজিল ফুটবল কনফেডারেশনের পরিচালক আন্দ্রেস সানচেজ। তাঁর মতে, পাঁচ-ছয় বছরের মধ্যেই ফুরিয়ে যাবে বার্সার দাপট, ‘ওরা কেবল একটা পর্যায় পার করছে। পাঁচ-ছয় বছর আগে ওরা কী জিতেছে? কিছুই না। পাঁচ-ছয় বছর পর কী জিতবে? কিছুই না। কারণ জাভি, ইনিয়েস্তা, মেসিসহ অন্যরা এরই মধ্যে অবসর নিয়ে নেবে কিংবা অবসরের কাছাকাছি চলে যাবে।’ ওয়েবসাইট।
বার্সার বর্তমান দলটির সিংহভাগ খেলোয়াড়ই তাদের ফুটবল একাডেমি থেকে উঠে আসা। এ কারণে ‘লা মাসিয়া’ নিয়েও চারদিকে কত প্রশংসা। তবে এই যুব একাডেমিও পছন্দ হয়নি সানচেজের। প্রথমত তিনি বলছেন, ‘স্কুল ফুটবলে সব কটি দলই দেখলাম একই রকম খেলছে। জঘন্য!’ এরপর তাঁর যুক্তি, ‘ওদের অনূর্ধ্ব-১৭ দলের খেলা দেখলাম। গার্দিওলার দলের সঙ্গে কোনো মিলই নেই। করিন্থিয়ানসের অনূর্ধ্ব-১৭ দলের কাছেই তো ২-০ গোলে হেরে গেল।’
No comments:
Post a Comment