Wednesday, April 4, 2012

‘আইপিএল’, ‘বিপিএল’,এর পর ‘পিপিএল’


প্রতিদিন ২৪ ডেস্ক
১ এপ্রিল: ভারতের আইপিএল’, বাংলাদেশের বিপিএল’-এর পর এবার পাকিস্তান শুরু করতে যাচ্ছে পাকিস্তান প্রিমিয়ার লিগ’ বা  পিপিএল  । চলতি বছরের মধ্যেই কিভাবে একটি পিপিএল’ টুর্নামেন্টে আয়োজন করা যায় সে ব্যাপারে কর্মপরিকল্পণা ঠিক করার জন্য আগামী সপ্তাহেই একটি উচ্চ
পরর‌্যয়ায়ের সভা করতে যাচ্ছে দেশটির ক্রিকেট বোর্ড। এই খবর নিশ্চিত করেছে পাকিস্তানের ইংরেজি পত্রিকা দ্য নেশন

এর আগে পিপিএল-এর ব্যাপারে আলোচনার জন্য ঘোষিত দুই দিনের একটি অনুষ্ঠান গত মাসে স্থগিত করা হয় বোর্ড প্রেসিডেন্ট জাকা আশরাফের ব্যস্ততার কারণে

পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক সিনিয়র কর্মকর্তা বলেন, “আগামী সপ্তাহের যেকোনো সময়ে এই বিষয়ে আলোচনা হবে। কয়েকটি পক্ষ আলাপ-আলোচনা করবেন কিভাবে পিপিএল’ টুর্নামেন্ট আয়োজন করা যায়

সূত্রটি আরো নিশ্চিত করে দুবাই এবং করাচি ভিত্তিক স্পোর্টস ম্যানেজমেন্ট গ্রুপ পিপিএল আন্তর্জাতিক টেলিভিশনে সম্প্রচারের ব্যবস্থা করবে

পিসিবি কর্মকর্তারা বলেছেন, “আমরা পিপিএল নিয়ে গুরুত্বসহকারে ভাবছি। কিন্তু সবার আগে এই ইভেন্টের সামর্থ ও জনপ্রিয়তার কথা আমাদের ভাবতে হবে। কারণ অভিজ্ঞতার সম্পন্ন ও প্রতিষ্ঠিত কোনো কোম্পানি ছাড়া এত বড় একটি আসর চালানো সম্ভব না

পিপিএল-এ বিদেশী খেলোয়াড়দের অন্তভূক্তির কথাও চিন্তা-ভাবনা করছে পিসিবি। কারণ বিদেশী খেলোয়াড় ছাড়া শুধু দেশী খেলোয়াড়দের নিয়ে এই রকম একটি টুর্নামেন্ট সফল করা কঠিন। এই টুর্নামেন্ট আয়োজনে তারা আইপিএল ও বিপিএল-এর মডেলই গ্রহণ করতে চায়

পাকিস্তানের আশার পাল হাওয়া লাগিয়েছে ইংলিশ ক্লাব ল্যাশিং চেয়ারম্যান সেদেশে দল পাঠাতে সবুজ সংকেত দেয়ার পর। পাকিস্তানের সাবেক কয়েকজন টেস্ট খেলোয়াড়ও নিজেদের দেশে বিদেশী খেলোয়াড়দের আনার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন

ওই কর্মকর্তা বলেন, “পিপিএল-এর মাধ্যমে ঘরোয়া ক্রিকেটের উন্নতি সঙ্গে সঙ্গে ভারত ও বাংলাদেশের মতো কিছু টাকাও আসবে

আইপিএল ও বিপিএল-এর কারণে যেদুই দেশেরই ঘরোয়া ক্রিকেটের উন্নতি হয়েছে সে কথাও মনে করিয়ে ‍দিয়েছেন নাম না বলা ওই বোর্ড কর্মকর্তা
সম্প্রতি শেষ হওয়া বিপিএল-এর বিভিন্ন দলে খেলা পাকিস্তানি ক্রিকেটারদের কেউই আগামীকাল থেকে শুরু হতে যাওয়া আইপিএল-এর চতুর্থ আসরে খেললেন না
প্রতিদিন ২৪ ডেস্ক
মোটামুটি নির্বিঘ্নেই শেষ হলো মিয়ানমারের ঐতিহাসিক উপনির্বাচন। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের কড়া নজরে ভোট গ্রহণ হলো। ২২ বছর পর মিয়নমারে নির্বাচন হলো। গোটা বিশ্ব তাকিয়ে যার দিকেসেই অং সান সু চি তিনি দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার লড়াইয়ে দীর্ঘ ১৫ বছর গৃহবন্দী ছিলেন

গণতন্ত্রের দাবিতে লাগাতার দুদশকের আন্দোলনের পর এদিনের উপনির্বাচনেই প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করছেন গণতন্ত্রী নেত্রী অং সান সু চি । এবারের উপনির্বাচনে ভারতের পক্ষ থেকেও দুজন নির্বাচন কর্মকর্তা নিয়োগ করা হয়েছে৷ মণিপুরের মুখ্য নির্বাচনী আধিকারিক ভি এস শেষাদ্রি এবং আসমের মুখ্য নির্বাচনী আধিকারিক পি সি লাওমকুঙ্গা এই দায়িত্ব সামলাচ্ছেন৷

১৯৯০-এর নির্বাচনে তার দল এনএলডি জয়ী হলেও তা মেনে নেয়নি মিয়ানমারের সেনা সরকার। তারপর টানা সেনাশাহীর অধীনেই ছিল দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটি। গণতন্ত্রের দাবিতে সু চির দীর্ঘ আন্দোলনকে মায়ানমারের সেনা সরকার বরাবরই নির্মমভাবে দমন করে এসেছে। এই দীর্ঘসময় কার্যত নজরবন্দি হয়েই থাকতে হয়েছে সু কিকে। আন্তর্জাতিক চাপে ২০১০-এ একবার নির্বাচন হলেও সেই ভোটে অংশ নেননি সু কি এবং তার দল। নোবেল শান্তি পুরস্কার বিজয়ী সু চি কায়মু কেন্দ্র থেকে উপনির্বাচনে লড়ছেন৷

সু চি-র ন্যাশনাল লিগ অফ ডেমোক্রেসি দল আজকের ভোটে ৪৫টি আসনের মধ্যে ৪৪টিতে প্রতিদ্বন্দ্বিতা করছে৷ ২০১০-এর সাধারণ নির্বাচনে ইউনিয়ন সলিডারিটি এণ্ড ডেভেলপমেন্ট পার্টির জয় নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল৷ অভিযোগ উঠেছিল ভোট-জালিয়াতির৷ তবে এদিনের ভোট সেই রকম অভিযোগ সেভাবে উঠল না

No comments:

Post a Comment