প্রতিদিন ২৪ ডেস্ক
এই ম্যাচের জন্য একটি দল গঠন হবে লিওনেল মেসি ও তার বন্ধুদের নিয়ে। আরেক দলে থাকবে আন্তর্জাতিক ফুটবলার ও অন্যান্য সেরা অ্যাথলেটসরা। এই দলেই খেলবেন নেইমার।
চ্যারিটি ম্যাচটি অনুষ্ঠিত হবে জুনের ২১ তারিখে, কলম্বিয়ার রাজধানী বোগোতা’য়।
নেইমার তৃতীয়বারের মতো মেসির মুখোমুখি হতে যাচ্ছেন। দু’জনের সর্বশেষ সাক্ষাতে জয়ী হয়েছিলেন মেসি। ক্লাব বিশ্বকাপের সেই ম্যাচে মেসির দল বার্সা ৪-০ গোলে নেইমারের স্যান্টোসকে হারিয়েছিল। যাতে মেসির ছিল জোড়া গোল। ২০১০ সালে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াইয়েও জিতেছেলন মেসি। সে ম্যাচেও গোল পেয়েছিলেন মেসি।
ওই সময়ে স্যান্টোসের কোনো খেলা না থাকায় নেইমারের জন্য সুযোগ আছে ম্যাচে অংশ নেয়ার। ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নসশীপেরও কোনো ব্যস্ততাও নেই ওই তখন।
২০১২ লন্ডন অলেম্পিকের জন্য ব্রাজিল-আর্জেন্টিনা দলের ক্যাম্পেইন শেষ হয়ে যাবে ৯ জুন। সুতরাং সুযোগটা ভালই জুটেছে মেসি নেইমারের কপালে।
No comments:
Post a Comment