Sunday, April 8, 2012

রিয়ালের হারের দিনে,বার্সেলোনার জয়

৯ এপ্রিল: স্প্যানিশ ‘লা লিগা’য় ফের পয়েন্ট খোয়ালো শীর্ষদল রিয়াল মাদ্রিদ। রোববার রাতে তারা ঘরের মাঠ ‘বার্নাব্যু’তে গোলশূন্য ড্র করেছে লিগের তিন নম্বর দল ভ্যালেসিয়ার সঙ্গে। ফলে গুরুত্বপূর্ণ এই ম্যাচ শেষে প্রধান প্রতিপক্ষ বার্সার সঙ্গে পয়েন্ট ব্যবধান দাঁড়ালো চারে।

আগের রাতেই বার্সেলোনা ৪-১ গোলের ব্যবধানে উড়িয়ে দেয় রিয়াল জারাগোজাকে। মেসি জোড়া গোল করে এক মৌসুমে সর্বোচ্চ গোল করার রেকর্ড গড়েন সেই ম্যাচে মুহূর্তে ৩১ ম্যাচ খেলে বার্সেলোনার পয়েন্ট ৭৫ ও সমসংখ্যক ম্যাচ খেলে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৭৯।

No comments:

Post a Comment