Sunday, April 8, 2012

দিনটি ভালই কাটল ওয়েস্ট ইন্ডিজের


প্রতিদিন ২৪ ডেস্ক
স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও সফরকারী অস্ট্রেলিয়ার মধ্যেকার তিন টেস্ট সিরিজের ব্রিজটউনের প্রথম টেস্টের প্রথম দিনে ভালো শুরু করেছে স্বাগতিকরা। প্রথম দিন শেষে ৩ উইকেটে ১৭৯ রান করেছে তারা।

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ড্র করার পর দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও অস্ট্রেলিয়ার বিপক্ষে ড্র করে ক্যারিবিয়রা। অস্ট্রেলিয়া ভয়
ওয়েস্ট ইন্ডিজ কাটিয়েছে আগেই। তবে টেস্ট সিরিজটাই ড্যারেন স্যামির দলের জন্য আসল পরীক্ষা। পাশ-ফেল পরের কথা। শুরুটা দারুন করেছে স্যামির দল।

শুরুতে টস জিতে ব্যাটিংয়ে নামে ওয়েস্ট ইন্ডিজ। আদ্রিয়ান বারাথ ও ক্রেইগ ব্রাফেট শুরুটা করেন খুবই সাবধানিভাবে। ১৭.২ ওভারে ৩৮ রান করার পর অস্ট্রেলিয়ার প্রথম আঘাত। রায়ান হ্যারিসের বাউন্সারে ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে পিটার সিডলের হাতে ক্যাচ দেন বারাথ। পরে কার্ক এডওয়ার্ডসের সঙ্গে ব্রাফেটের ১০৪ রানের জুটি।

হাতের সব বোলিং অস্ত্র ব্যবহার করেও যখন এই জুটি বিচ্ছিন্ন করতে পারছিলেন না, অস্ট্রেলিয়ান অধিনায়ক মাইকেল ক্লার্ক তাই নিরুপায় হয়ে বল তুলে দেন ডেভিড ওয়ার্নারের হাতে। নিজের তৃতীয় ওভারেই সফল ওয়ার্নার। তাকে ফিরতি ক্যাচ দিয়ে ফিরে যান এডওয়ার্ডস (৬১)। প্রথম আন্তর্জাতিক উইকেট প্রাপ্তির উৎসবে মাতেন ওয়ার্নার। এরপর ৫৭ রান করে পিটার সিডলের বলে উইকেটরক্ষক ম্যাথু ওয়েডের হাতে ধরা পড়েন ব্রাফেট। ড্যারেন ব্রাফো (২০) ও শিবনারায়ণ চন্দরপল (৪) রান নিয়ে ক্রিজে আছেন। অসিদের পক্ষে হ্যারিস, সিডল ও ওয়ার্নার প্রত্যেকে একটি করে উইকেট নেন।



No comments:

Post a Comment