Wednesday, April 4, 2012

স্বাগতিক দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গেল ভারত


প্রতিদিন ২৪ ডেস্ক


৩১ মার্চ: ইনগ্রাম, ক্যালিস আর বৃষ্টির কাছে হেরে গেল ভারত। নিউ ওয়ান্ডারার্স স্টেডিয়ামে সফরকারী ভারতকে একমাত্র টি২০ ম্যাচে ২২০ রানের টার্গেট দেয় স্বাগতিক দক্ষিণ
আফ্রিকা। ভারত ভালোই করছিল। কোনো উইকেট না হারিয়ে ৭১ রান করেছিল ভারত। ক্রিজে ছিলেন গোম্ভির (৪৯ রান) ও রবিন উথাপ্পা (১৮)। এরপরই বৃষ্টি। খেলা আর মাঠে গড়ায়নি। বৃষ্টির আইনের প্যাঁচে ১১ রানে হেরে যায় ভারত।

এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে ২১৯ রান করে দক্ষিণ আফ্রিকা। ক্যালিস এবং ইনগ্রামের ব্যাটিং তাণ্ডবে ২১৯ রানের বড় সংগ্রহ দাঁড় করায় দক্ষিণ আফ্রিকা।

২২ রানে প্রথম উইকেটের পতন ঘটলেও দ্বিতীয় উইকেট জুটিতে জ্যাক ক্যালিস এবং ইনগ্রাম ১১৯ রানের পার্টনারশিপ গড়েন। ক্যালিস ৪২ বলে পাঁচটি চার ও দুটি বিশাল ছক্কার সাহায্যে ৬১ রান করেন। ক্যালিসের উইকেটটি নেন অশ্বিন। অশ্বিনের বলে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারি লাইনে রোহিত শর্মার তালুবন্দী হন ক্যালিস।

সবচেয়ে বেশি রান আসে ইনগ্রামের ব্যাট থেকে ৫০ বলে আটটি বাউন্ডারি এবং তিনটি বিশাল ছক্কা হাঁকিয়ে ৭৮ রান করেন ইনগ্রাম।

এরপর শেষ দিকে বেহারডিয়েন ১১ বলে ২০ এবং মোরকেল মাত্র ৩ বলে ১৬ রান করে অপরাজিত থাকলে নির্ধারিত ২০ ওভারে ২১৯ রানের বড় স্কোর গড়ে দক্ষিণ আফ্রিকা।

ভারতীয় বোলারদের মধ্যে সুরেশ রায়না দুটি এবং ইরফান পাঠান ও অশ্বিন একটি করে উইকেট নেন।

No comments:

Post a Comment