রেকর্ড পাতা আরো একবার নতুন করে লেখাবেন লিওনেল মেসি এবং তার ক্লাব বার্সেলোনা।
সাতবারের ইউরোপিয়ান সেরা এসি মিলান তাদের নিজের মাঠ ‘সান সিরো’তে প্রথম লেগের খেলায় বার্সেলোনাকে গোলশূণ্য আটকে দিয়ে কিছুটা চাপে রেখেছে ফিরতি লেগের স্বাগতিকদের। তবে রেকর্ডের সামনে দাঁড়িয়েও সতর্ক বার্সা।
বার্সা সেমিতে গেলে চ্যাম্পিয়নস লিগে টানা পাঁচবার সেমিফাইনাল খেলা প্রথম দল হবে তারা। আর যদি শিরোপা জিততে পারে, তাহলে টানা দুইবার চ্যাম্পিয়নস লিগ জেতার রেকর্ডও চলে যাবে তাদের দখলে। উপরের দুটি কাজই যদি বার্সা করে, তাহলে তারা ছাড়িয়ে যাবে প্রধান প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদের ১৯৯৬ ও ১৯৬০ সালের রেকর্ড।
একের পর এক রেকর্ড যখন মেসির পায়ে লুটোপুটি খাচ্ছে। তখন আরো একটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে ক্ষুদে জাদুকর। আর মাত্র একটি গোল করতে পারলে চ্যাম্পিয়নস লিগে এক মৌসুমে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড করবেন এই আর্জেন্টাইন। ১২ গোল নিয়ে শীর্ষে থাকা মেসি ছুয়েছেন তারই গড়া গেল বছরের রেকর্ড। ২০০৩ সালে করা ডাচ স্ট্রাইকার রুড ভ্যান নিস্টলরয়ের রেকর্ড ভেঙ্গে দেন মেসি। আর একটি গোল হলে চ্যাম্পিয়নস লিগে ৫০ গোল হয়ে যাবে মেসির।
চলতি মৌসুমে ৫৬ গোল করে ফেলেছেন মেসি। শনিবার অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করে দলের জয়ে সাহয্যে করেন তিনি।.
প্রথম লেগে বার্সাকে গোলশূণ্য আটকে দিলেও এসি মিলানের জন্য কঠিন এক ম্যাচই অপেক্ষা করছে ‘ন্যু ক্যাম্পে’। কারণ ২০০৯ সালের পর ঘরের মাঠে চ্যাম্পিয়নস লিগের কোনো ম্যাচ হারেনি বার্সা। গতবছরের সেপ্টেম্বরে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের খেলায় এই এসি মিলানের সঙ্গেই ২-২ গোলে ড্র করেছিল তারা। তবে মিলানের জন্য আশার খবর হচ্ছে, তাদের ব্রাজিলিয়ান স্ট্রাইকার আলেজান্দ্রার পাতো ফিট হয়ে ফিরে এসেছেন।
ফিরতি লেগের ম্যাচ সম্পর্কে বার্সা ফরোয়ার্ড পেড্রো রডরিগেজ বলেন, “মিলান গ্রেট দল। তাদের গ্রেট সব খেলোয়াড় আছ। তারা শক্ত প্রতিদ্বন্ধীতাই গড়ে তুলবে।”
তিনি আরো বলেন, “আমরা তাদের (মিলান) ছোট করে দেখছি না এবং রিল্যাক্সও করছি না। কারণ তারা যেকোনো সময় ম্যাচ ঘুরিয়ে দিতে পারে।”
প্রথম লেগের খেলা শেষে বার্সা মাঠ নিয়ে ইউয়েফা’র কাছে নালিশ জানিয়েছিল।
আগামীকালের ম্যাচের জন্য দুই দলের সম্ভব্য সেরা একাদশ।
বার্সালোনা: ভিক্টর ভালদেস, দাদি আলভেজ, জাভিয়ার মাচেরানো, জেরার্ড পিকে, কার্লোজ পুয়েল, জাভি হার্নান্দেজ, আন্দ্রেজ ইনিয়েস্তা, সার্জিও বুটসকেটস, সেস ফ্যাব্রিগাস
অ্যালেক্সসিস সানচেজ ও লিওনেল মেসি।
মিলান: ক্রিস্টিয়ান আম্বিয়াতি, ইনজাগি অ্যাবাতি, ড্যানিয়েল বোনেরা, ফিলিপ,ম্যাক্সেস, লুকা অ্যান্টোনিও, মাসিমো অ্যাম্বরোসিনি, ক্লারেন্স সিডফ, কেভিন প্রিন্স বোয়েটাং, রবিনহো ও জাতান ইব্রাহামোভিচ।
No comments:
Post a Comment