প্রতিদিন ২৪ ডেস্ক
সবকিছু ঠিক থাকলে একটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলতে এ মাসের শেষে পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। তিন বছর
হিনার কণ্ঠের প্রতিধ্বনি সাবেক কোচ-অধিনায়ক ও পিসিবির আন্তর্জাতিক ক্রিকেট পরিচালক ইন্তিখাব আলমের কণ্ঠে, ‘আশরাফের নেতৃত্বে পিসিবি পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে আনতে অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছিল। আশা করি, বাংলাদেশ দলের সফর আরও বড় কিছুর দরজা খুলে দেবে।’ আরেক সাবেক অধিনায়ক রশিদ লতিফ আবার সতর্ক করে দিয়েছেন সংশ্লিষ্টদের, ‘নিরাপত্তাব্যবস্থায় যেন কোনো ঘাটতি না থাকে। সামান্যতম ঘাটতিও রাখা যাবে না। বাংলাদেশ দলের সফর সফল হলে অন্য দলগুলোও উৎসাহী হবে, বাংলাদেশের জন্য আমাদের তাই সম্ভব সেরা ব্যবস্থা রাখতে হবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক জানিয়েছেন, বাংলাদেশের জন্য সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা হবে, ‘নিরাপত্তাব্যবস্থায় সামান্যতম কোনো খুঁতও থাকবে না।
প্রতিশ্রুতি অনুযায়ী সম্ভব সর্বোচ্চ নিরাপত্তারই ব্যবস্থা করা হবে বাংলাদেশ দলের জন্য। এমন একটা উদাহরণ আমরা দেখাব, যাতে অন্য দলগুলোও আসতে আগ্রহী হয়।’ এএফপি।
No comments:
Post a Comment