Monday, April 16, 2012

পদত্যাগে করলেন জাতীয় ক্রিকেট দলের কোচ স্টুয়ার্ট ল


stuart-law2706_630.jpg (630×420)পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণাটা দিয়েই দিলেন জাতীয় ক্রিকেট দলের অস্ট্রেলীয় কোচ স্টুয়ার্ট ল। আজ সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানান, ব্যক্তিগত ও পারিবারিক কারণেই স্টুয়ার্ট ল বাংলাদেশ দলের কোচের দায়িত্ব
ছেড়ে দিচ্ছেন। আগামী ৩০ জুন লর পদত্যাগপত্র কার্যকর হবে বলে জানা গেছে।
জালাল ইউনুস জানিয়েছেন, এশিয়া কাপে বাংলাদেশ দলের দারুণ নৈপুণ্যের পর স্টুয়ার্ট লকে তাঁর সিদ্ধান্ত বিবেচনা করার অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু তিনি এই মুহূর্তে পরিবারকে বেশি সময় দিতে চান বলে জানিয়েছেন। গত ৩০ মার্চই স্টুয়ার্ট ল বিসিবি বরাবর পদত্যাগপত্র পেশ করেছেন বলে জানিয়েছেন জালাল ইউনুস। 


বিসিবি সূত্রে জানা গেছে, ইংল্যান্ড থেকে ফিরে সোমবার সকালে বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীর কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন স্টুয়ার্ট ল

দুই বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের দায়িত্ব নিয়ে গত ২৭ জুন থেকে কাজ শুরু করেন ল
। বাংলাদেশে আরেক অস্ট্রেলীয় কোচ জেমি সিডন্সের স্থলাভিষিক্ত হয়েছিলেন তিনি।

আইসিসির নির্বাহী কমিটির সভায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বাংলাদেশের পাকিস্তান সফরের বিষয়টি নিশ্চিত করার একদিন পর পদত্যাগের এ সিদ্ধান্ত নিলেন তিনি।

No comments:

Post a Comment